বায়োমেট্রিক এটেনডেন্স – কোনটা কিনবেন?
পুরোনো দিনে সাধারণত হাজিরা খাতার মাধ্যমে কর্মচারী উপস্থিতির হিসাব রাখা হতো যা কিছুটা সময়সাপেক্ষ আর অনেক ক্ষেত্রেই ভুলপ্রবন। তাই সঠিক হিসাব রাখার জন্য বিকল্প হিসেবে ফিঙ্গারপ্রিন্ট ভিত্তিক হাজিরা ডিভাইস গুলো দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। পৃথিবীতে প্রতিটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা। কাজেই বায়োমেট্রিক এই পদ্ধতি টি হাজিরার নির্ণয়ের জন্য বিশ্বজুড়ে একটি নির্ভরযোগ্য প্রযুক্তি হিসেবে পরিগণিত।
কি ধরণের সুবিধা পাওয়া যায়:
সাধারণত কে কখন এসেছে বা গিয়েছে, ছুটি কিংবা অনুপস্থিতির একটি রিপোর্ট পাওয়া যাবে এ ধরণের ডিভাইস থেকে। মাস শেষে এই ডাটা থেকে বের করা যাবে নানা প্রয়োজনীয় রিপোর্টস। আপনি পেতে পারেন সঠিক কর্মঘন্টার ভিত্তিতে বেতন কিংবা ওভারটাইম এর হিসাব। আবার এ ডাটা গুলো ব্যবহার করে যে কোনো পে-রোল সফটওয়্যার থেকে পেতে পারেন ইন্ডিভিজুয়াল পারফরমেন্স রিপোর্ট, স্যালারি স্টেটমেন্ট, পেস্লিপ ইত্যাদি। ফিঙ্গারপ্রিন্ট এর ভিত্তিতে ডোর লক নিয়ন্ত্রণের জন্যও এই ডিভাইস গুলো বহুল ব্যবহৃত।




কোন ডিভাইসটি আপনার কাজের জন্য উপযুক্ত হবে:
নিচে আমরা দিচ্ছি একটা ছোট্ট টেবিল, যেটা ব্যবহার করে আপনার জন্য সবচাইতে উপযোগী ডিভাইস টি সিলেক্ট করতে পারবেন।
অ্যাটেনডেন্স সল্যুশন গুলো প্রতিষ্ঠানের কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাথে অন্যান্য সফটওয়্যার প্যাকেজ গুলো ইন্টিগ্রেট করে আপনার ছোট মাঝারি কিংবা বড় প্রতিষ্ঠানটিকে করে তুলুন যুগোপযোগী এবং নিশ্চিত করুন আপনার সর্বোচ্চ রিটার্ন অফ ইনভেস্টমেন্ট।







